দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্যাংকলরি থেকে অবৈধভাবে তেল নামানোর সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বরের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে পথে গাংনী উপজেলার সাহেবনগর বাজারে রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তেল সরবরাহের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ